সন্জীদা খাতুনকে নিবেদন করে বসন্ত উৎসব

সন্জীদা খাতুনকে নিবেদন করে বসন্ত উৎসব

ফন্ট সাইজ:

সংগীতকে অবলম্বন করে একটি উদার ও সংঘাতহীন সমাজ গড়ার জন্য সন্জীদা খাতুন আজন্ম নিজেকে নিবেদিত রেখেছিলেন বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী। তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে আত্মপরিচয়ের যে গভীর সংকট, তার ভিত্তি হচ্ছে ধর্মবিশ্বাস আর আমাদের জাতিপরিচয়ের মধ্যকার দ্বন্দ্ব। এই বিভাজন কমবেশি সব দেশের মানুষের মধ্যে থাকলেও, আমাদের এই অঞ্চলে এটি একটি সাংঘর্ষিক ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে। সন্জীদা খাতুন বছরের পর বছর ধরে প্রয়াসী হয়েছেনÑ কী করে ধর্মবিশ্বাসকে অক্ষুণ্ন রেখে জাতিপরিচয়ে ধন্য হয়ে এদেশে একটি উদার ও সংঘাতহীন সমাজ গড়া যায়। এক্ষেত্রে তার অবলম্বন ছিল স্বাভাবিকভাবেই সংগীত। কারণ লালন থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল থেকে শাহ আব্দুল করিমÑ সকলে তো এমন সমাজেরই প্রেরণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকার ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে সন্জীদা খাতুনকে নিবেদন করে বসন্ত উৎসব আয়োজন করে ছায়ানট। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সমবেত নৃত্যগীতি ‘আমার বনে বনে’। অনুষ্ঠানে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের ‘দোলা লাগিলো’ ও ‘বসন্ত এলো এলো এলো রে’। এ ছাড়া, ইফফাত আরা দেওয়ান গেয়ে শোনান ‘নয়ন মেলে দেখি, আমায়’। অনুষ্ঠানে আরও ছিলÑ নৃত্যগীতি ‘সুন্দর’ এবং সমাপনীতে পরিবেশিত হয় জাতীয় সংগীত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন