প্রান্তিক এক নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘আতরবিবি লেন’। নির্মাতা মিজানুর রহমান লাবু পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে রয়েছেন অভিনেতা মুস্তফা প্রকাশ। সিনেমাটি আগামী ১৭ই এপ্রিল সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। ‘আতরবিবি লেন’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমনসহ একঝাঁক শিল্পী।
মুক্তি পাচ্ছে ‘আতরবিবি লেন’
স্টাফ রিপোর্টার
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
