খুলনায় শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

খুলনায় পারিবারিক কহলের জেরে স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী খুরশিদা বেগম (৫০) মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাতে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী খোকন শিকদারকে গ্রেপ্তার করেছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের খোকন শিকদার তার স্ত্রী খুরশিদা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত খুরশিদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। এ ঘটনায় নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে রূপসা থানায় বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। শনিবার সকালে পুলিশ খোকনকে গ্রেপ্তার করে। খোকন বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যা ভুগছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ লেগে ছিল। রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান বলেন, স্ত্রী হত্যার অভিযোগে খোকন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন