ভারতের লাদাখের জোজিলা পাসে ভয়াবহ তুষার ধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন ৫ জন। তুষার ধ্বসের কারণে হাইওয়ে সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে পড়েছে। সংবাদ সংস্থার খবর, অন্তত ১৫টি যানবাহন আংশিক বা সম্পূর্ণভাবে বরফের নিচে চাপা পড়ার পর লাদাখ প্রশাসন পুলিশ, সেনাবাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন, এসডিআরএফ এবং জেলা প্রশাসনকে নিয়ে একটি বড় দল উদ্ধার অভিযান শুরু করেছে।
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জোজিলা পাসে ঘটে যাওয়া মর্মান্তিক তুষারধসে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি ‘শোকাহত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য, শ্রীনগর-লেহ হাইওয়ে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪৩৪ কিলোমিটার দীর্ঘ শ্রীনগর এবং লেহ-এর সংযোগকারী পথ । ১১,৫৭৫ ফুট উচ্চতায় জোজিলা পাস (গিরিপথের) মধ্য দিয়ে যাওয়া এই রাস্তাটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং উচ্চতার প্রতিকূলতার জন্য বিখ্যাত। ভারী তুষারপাত এবং বিপজ্জনক ভূখণ্ডের কারণে শীতকালে হাইওয়ের এই অংশটি প্রায়শই বন্ধ থাকে।
লাদাখে ভয়াবহ তুষার ধস, মৃত অন্তত ৭
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
২৮ মার্চ (শনিবার), ২০২৬, ১২ঃ০২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
