কুমিল্লায় রাবেয়া চৌধুরীর সঙ্গে প্রশাসক মোস্তাক মিয়ার শুভেচ্ছা বিনিময়

কুমিল্লায় রাবেয়া চৌধুরীর সঙ্গে প্রশাসক মোস্তাক মিয়ার শুভেচ্ছা বিনিময়

ফন্ট সাইজ:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী চৌধুরী বাড়িতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ বেগম রাবেয়া চৌধুরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে হাজী মোস্তাক মিয়া ফুলেল শুভেচ্ছা জানিয়ে বেগম রাবেয়া চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বেগম রাবেয়া চৌধুরীর সঙ্গে আলোচনা করেন হাজী মোস্তাক মিয়া। এ সময় কুমিল্লার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।
বেগম রাবেয়া চৌধুরীও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জামাল খন্দকার, জেলা বিএনপির সদস্য ও সাবেক সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি হাজী সিদ্দিকুর রহমান, কুমিল্লা মহানগর ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম খান, কুমিল্লা জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মীর মো. মোজাম্মেল হোসেন এবং সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে কুমিল্লার উন্নয়নে ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন