লালমোহনে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব মো. আলাউদ্দিন হাওলাদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বদরপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের উদ্যোগে লালমোহন থানার সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, আলাউদ্দিন বদরপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত পবিত্র শবে কদরের রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে সিরাজ হাওলাদার, কামরুল হাওলাদার, আলমগীর হাওলাদার, মনজু ও পারভেজ বেপারির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান। এতে ছাত্রদল নেতা আলাউদ্দিন হাওলাদারসহ ইসমাইল হাওলাদার, নুরু হাওলাদার, সালাউদ্দিন হাওলাদার, নয়ন হাওলাদার, কয়ছর মল্লিক ও হোসেন হাওলাদার গুরুতর আহত হন। বর্তমানে গুরুতর আহত ছাত্রদল নেতা আলাউদ্দিন হাওলাদার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন