মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার উপায় খুঁজতে আরব দেশের পররাষ্ট্র মন্ত্রীরা বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠকে মিলিত হয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকের লক্ষ্য হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সমন্বয় ও পরামর্শ আরও গভীর করা। এ খবর দিয়েছে সৌদি গ্যাজেট।
এতে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান উপসাগরীয় দেশ, ইসরাইল এবং অঞ্চলজুড়ে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে অঞ্চলটি সাম্প্রতিক বছরের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটে পড়েছে।
ইরানি হামলার কারণে দুবাই ও দোহার মতো গুরুত্বপূর্ণ কার্গো হাবসহ উপসাগরীয় বিভিন্ন বিমানবন্দর বারবার বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে বাণিজ্য, ভ্রমণ এবং জরুরি চিকিৎসা সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এর আগে মঙ্গলবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়া, আলজেরিয়া, ইরাক, বসনিয়া ও হার্জেগোভিনা, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
বুধবারের এই বৈঠককে সংকট নিরসন ও উত্তেজনা প্রশমনে আরব ও ইসলামি দেশগুলোর সম্মিলিত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যাতে পরিস্থিতি আরও অবনতির আগে একটি কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা যায়।

লিমা
২ মাস আগেতোদের নিরাপত্তা দিবে টত্রাম্প বৈঠক কেন?