ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ইরানকে লক্ষ্য করে সম্ভাব্য আরও বড় হামলার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) তিনি এমন ইঙ্গিত দিয়েছেন।
ইসরাইলি এই কর্মকর্তা বলেছেন, ইরান বাস্তবতা পরিবর্তন করতে বা নিজেদের শর্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে, কিন্তু তা ব্যর্থ হবে।
ইয়াল জামির বলেছেন, ইসরাইল উত্তরাঞ্চলের জনগণকে সুরক্ষিত রাখতে এবং ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা ও চাপ অব্যাহত রাখবে।
তিনি জানান, আইডিএফ ইরান থেকে আসা হুমকি প্রতিহত করেছে এবং দ্রুত ও শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে।
তার ভাষায়, এই হামলাগুলো ছিল আরও বড় ও ভয়াবহ আঘাতের প্রস্তুতি।
হুঙ্কারের সুরে তিনি বলেন, আমরা আবারও প্রস্তুত আছি ইরানের বিরুদ্ধে আরও গভীর ও শক্তিশালী হামলা চালানোর জন্য।
