ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত

ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত

ফন্ট সাইজ:

ইসরাইলি বাহিনীর মুহুর্মুহু হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। ইরানের একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি। মঙ্গলবার (৯ জুন) তেহরানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনরত অবস্থায় তারা নিহত হন। সোমবার নতুন করে হামলা চালানোর পর ইরানি সামরিক বাহিনীর হতাহতের এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে হামলা জোরদারের জেরে ইসরাইল জুড়ে গত রোববার রাতে হামলা শুরু করে ইরান। দেশটি অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে ইসরাইল।

এর জবাবে সোমবার ইরানের বিভিন্ন শহর জুড়ে পালটা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তবে শেষমেশ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দুই পক্ষই হামলা বন্ধ করে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন