বিস্ফোরণে কাঁপলো আফগানিস্তানের পাকতিকা, নিহত ৭

বিস্ফোরণে কাঁপলো আফগানিস্তানের পাকতিকা, নিহত ৭

ফন্ট সাইজ:

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন। দেশটির কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে খামা নিউজ এজেন্সি।

স্থানীয় তালেবান কর্তৃপক্ষ মঙ্গলবার বলেছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে একটি অবিস্ফোরিত কামানের গোলা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে পাকতিকার তালেবান পুলিশ কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বারমাল জেলার দাঙ্গার লাগাদ গ্রামে এই বিস্ফোরণ হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভাঙা লোহা সংগ্রহকারী স্থানীয় এক বাসিন্দা কামানের গোলাটি খুলে সেটিকে ধাতব সরঞ্জাম হিসেবে পুনরায় ব্যবহার করার চেষ্টা করলে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং পাঁচজন শিশু নিহত হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন