৫ শতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ইউসুকা ফাউন্ডেশন

ফন্ট সাইজ:

নরসিংদীর মনোহরদীতে ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে তাদের মুখে হাসি ফুটিয়েছে ইউসুকা ফাউন্ডেশন। এ ছাড়াও তারা বেশ কিছু অসহায় লোকজনের মাঝে পরিধানের কাপড় শাড়ি ও লুঙ্গি বিতরণ করে। রমজান মাস জুড়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন নিজ বাড়ি ডোমনমারা থেকে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

উপজেলার চরতারাকান্দী, চালাকচর, মনতালা, পাড়াতলা, খিদিরপুর, ডোমনমারা, কৃষ্ণপুর, সাগরদি, উরুলিয়া, বড়চাপা, ও হাফিজপুরসহ বেশ কিছু এলাকার লোকজনের মাঝে এ সকল ঈদসামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌরভ হোসেন বর্তমানে মালয়েশিয়ায় ব্যবসায়ে কর্মরত আছেন। তিনি বলেন, এলাকার অসচ্ছল, দরিদ্র, অসহায় লোকজনের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে।

এ ছাড়া বছরের প্রায় সময় হতদরিদ্রদের মাঝে ঘর নির্মাণ করে দেয়া হয়। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। উপহারের মধ্যে ছিল- চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, তেল, সাবান ও পোলাওয়ের চালসহ আরও বেশ কিছু সামগ্রী। এ ছাড়াও ১০ জন প্রতিবন্ধীকে ৩ হাজার টাকা সমপরিমাণ বাজার করে দেয়াসহ ৫০ জন বিধবা পরিবারকে এক মাসের ইফতার সামগ্রী দিয়েছেন ফাউন্ডেশনটি।

Faruk Hossain Hossain

২ মাস আগে

সৌরভ ভাই একজন মানবতার ফেরিওয়ালা উনার মতন মানুষ হয় না উনি অনেক ভালো একজন মানুষ উনার জন্য সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে আল্লাহ উনাকে ভালো রাখেন সবসময় আমিন

মন্তব্য করুন