বাকৃবি’র বন্ধ ক্যাম্পাসে চুরির চেষ্টা, যুবক আটক

ফন্ট সাইজ:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাসে রাতের আঁধারে কে.আর. মার্কেটে এসি’র তার চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তাকর্মীদের তৎপরতা টের পেয়ে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে কয়েকজন পালাতে সামর্থ্য হলেও এক যুবককে আটক করতে সক্ষম হয় নিরাপত্তাকর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। গভীর রাতে কে.আর. মার্কেট সংলগ্ন এস্টেট অফিস ৩৮নং কক্ষের এসি’র তার চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টাকালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত পৌঁছে যায়। আটককৃত একজনকে পুলিশের কাছে হস্তান্তরপূর্বক ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কে.আর. মার্কেটে এস্টেট অফিসের ৩৮নং কক্ষের এসির তার চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা চালানো হয়। এ সময় কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটক করেন। পরে উপস্থিত লোকজনের সামনে আটককৃত ব্যক্তির কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া যায় এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়। আটককৃত মো. শরীফুল ইসলাম (২৫) মুক্তিযোদ্ধা পল্লী আবাসন এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে। পলাতক মো. ইলন (৩০) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সুপার ভাইজার জোন ইনচার্জ-১ (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম তালুকদার (৫৫)।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন