যে কারণে দেশে ফিরছেন না মৌসুমী

যে কারণে দেশে ফিরছেন না মৌসুমী

ফন্ট সাইজ:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফেরার ইচ্ছা থাকলেও মায়ের অসুস্থতার কারণে ফিরতে পারছেন না তিনি। এ বিষয়ে মৌসুমী বলেন, মেয়ে ফাইজার পড়াশোনার দেখভাল এবং অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার জন্যই সেখানে থাকতে হচ্ছে তাকে। মায়ের বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি ডিমেনশিয়াও রয়েছে। একসময় কাজের ব্যস্ততায় মা’কে সময় দিতে না পারলেও এখন তার পাশে থাকতে পেরে আনন্দিত মৌসুমী।