দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়েতে গড়ালো মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাসের। সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি ব্যক্তিগত বাসভবনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করেন এই জুটি। সম্প্রতি প্রকাশ্যে আসে তাদের বিয়ের ছবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস। ২০২৫ সালে বাগদান করেছিলেন তারা। এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন মাইলি।
প্রেমিককেই বিয়ে করলেন মাইলি
বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
