চ্যানেল আইয়ে ‘রাত জাগা ফুল’

চ্যানেল আইয়ে ‘রাত জাগা ফুল’

ফন্ট সাইজ:

মীর সাব্বির পরিচালিত সিনেমা ‘রাত জাগা ফুল’। ২০২১ সালে সরকারি অনুদানের এ চলচ্চিত্রটি মুক্তি পায়। অভিনেতা মীর সাব্বিরের পরিচালনায় নির্মিত এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রকৃতি ও মানুষের সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্রে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন- জান্নাতুল ফেরদৌস ঐশী, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডা. এজাজ প্রমুখ। সিনেমাটি চ্যানেল আইয়ে আজ বিকাল ৩টা ০৫ মিনিটে প্রচারিত হবে।