টালিউড অভিনেতা দেবের ৫০তম সিনেমা ‘বাইক এম্বুলেন্স দাদা’ মুক্তি পাচ্ছে ২৪শে ডিসেম্বর। অন্যদিকে, দেবের জন্মদিন ২৫শে ডিসেম্বর। নিজের জন্মদিন উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে এই ছবি নিয়ে আসছেন অভিনেতা। সম্প্রতি সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেন তিনি। বিনয় মুদগিল পরিচালিত সিনেমাটিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। পদ্মশ্রীপ্রাপ্ত সমাজসেবী করিমুল হকের জীবনসংগ্রাম অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
জন্মদিনে দেবের নতুন সিনেমা
বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
