৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতায় ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে এবার মাহির পরনে ছিল লাল-সাদা রংয়ের ঐতিহ্যবাহী খাদির শাড়ি। ‘মাদারহুড: অ্যা ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে ‘ন্যাশনাল কস্টিউম’-এ নিজেকে তুলে ধরেছেন মাহি। তার মতে, পোশাকটির নকশা ও প্রতীক মাতৃত্বের এমন গল্প বহন করছে; যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সবার হৃদয় ছুঁতে পারে।
মিস ইউনিভার্সের মঞ্চে শাড়িতে মাহি
স্টাফ রিপোর্টার
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
