নান্দাইলে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

নান্দাইলে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিরক্ষা মন্ত্রণালয়) ব্রিগেডিয়ার (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম শামস ব্যক্তিগত উদ্যোগে পৌরসভা সদরে নিজস্ব বাসভবনে এসব বিতরণ করেন। এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১ হাজার শাড়ি, ১ হাজার পিস লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ কে এম আজিজুল ইসলাম পিকুল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ রবিউল করিম ভূঁইয়া বিপ্লব, রাজগাতি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, বিএনপি নেতা জামাল উদ্দিন মোড়লসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া নান্দাইল নারী ফুটবল একাডেমীর ২৮ জন সদস্য ও পরিবারের জন্য শাড়ি, লুঙ্গি ও নগদ ১ হাজার টাকা করে বিতরণ করেন মিসেস মৌলী ইসলাম শামস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন