আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

ফন্ট সাইজ:

আফগানিস্তানে কাবুলে একটি হাসপাতালকে নিশানা করে হামলা চালানোটা কোনওভাবেই ন্যায়সঙ্গত নয়। পাকিস্তান যেভাবে জঘন্য হামলা চালিয়েছে সেটা আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত। অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে বারবার এভাবেই হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রক থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

কাবুলের এক হাসপাতালে পাক হামলার তীব্র নিন্দা করে ভারত বলেছে, পাকিস্তান সামরিক অভিযানের নামে আফগানিস্তানে গণহত্যা চালিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে এই হামলাকে ‘বিবেকহীন’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রমজান মাসে শান্তি এবং দয়া প্রদর্শন করে থাকেন গোটা বিশ্বের মুসলিমরা। কিন্তু রমজান মাসেই যেভাবে হামলা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়।

সোমবার রাত ৯টা নাগাদ আচমকাই আফগানিস্তানে এক হাসপাতালে হামলা চালায় পাক বিমান বাহিনী। ২ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের বিরাট অংশ একেবারে ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত ৪০০ জনের মৃত্যুর খব মিলেছে। অন্তত ২৫০ জন আহত হয়েছেন। অবশ্য পাকিস্তান দাবি করেছে, ইচ্ছাকৃতভাবে হাসপাতালে হামলা চালায়নি তারা। বরং তাদের আক্রমণের নিশানা সামরিক ঘাঁটি এবং জঙ্গিদের নানা কেন্দ্র।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন