ভারতে ১৬০০ ডিগ্রি তাপমাত্রার গলিত লোহায় পুড়ে মৃত্যু হল ৮ শ্রমিকের

ফন্ট সাইজ:

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি ইস্পাত কারখানায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। সোমবার রাতে এই দুঘটনাটি ঘটেছে বলে সংবাদ সংস্থ সূত্রে জানা গিয়েছে। ইস্পাত কারখানায় ১৬০০ ডিগ্রি তাপমাত্রার গলিত লোহার সংস্পর্শে এসে পুড়ে মৃত্যু হয়েছে এই ৮ শ্রমিকের। অসাবধানতাবশত ভয়ংকর এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে কাজ চলাকালীন ক্রেনের মাধ্যমে গলিত লোহার বড় একটি বালতি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত লোহা নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। আহত হন পাশে দাঁড়িয়ে থাকা আরও বহু শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কারখানার কর্মকর্তাদের তরফে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটি নাকি নিরাপত্তা লঙ্ঘনের কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্যাল মিডিয়ায় মৃতদের উদ্দেশে শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন