ইরানের হামলা: আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা আমিরাতের

ইরানের হামলা: আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা আমিরাতের

ফন্ট সাইজ:

ইরানের হামলার পর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নেয়া হয়েছে। এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি।

এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট সূচির সর্বশেষ তথ্য জেনে নেয়ার আহ্বান জানিয়েছে।

এর আগের দিন সোমবার দুবাইয়ে একটি ড্রোন হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জ্বালানি ট্যাংকে আগুন লেগে যায়। ফলে দুবাই কর্তৃপক্ষ সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। পরে একই দিনে তা আবার চালু করা হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে শুধু ২০২৫ সালেই প্রায় ৯৫ মিলিয়নের বেশি যাত্রী যাতায়াত করেছেন বলে জানা গেছে।

Mohsin

২ মাস আগে

পৃথিবীর একমাত্র অকুতোভয় ও দুঃসাহসী মুসলিম দেশ ইরানের প্রতি অনুরোধ রহিলো আরব আমিরাত বা পুরো মিডলইস্টে দেশগুলো কে এক সপ্তাহের সময় দেওয়া হউক যাহাতে বিদেশিরা ঐ দেশ থেকে নিরাপদ এক্সিট নিয়ে চলে যেতে পারে তারপরে ঐদেশ গুলোর ভিতরে তাদের নিরাপত্তা দিতে এসে ঘেরে বসা আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে এবং ঐ দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মুহু মুহু আক্রমণ চালিয়ে মাটির সাথে মিশাইয়া দিতে হবে যাহাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার লেজুড়বৃত্তি না হয়।

মন্তব্য করুন