মৃত্যুর গুজবের মধ্যেই ইরানি জনগণের উদ্দেশে নেতানিয়াহুর বার্তা

মৃত্যুর গুজবের মধ্যেই ইরানি জনগণের উদ্দেশে নেতানিয়াহুর বার্তা

ফন্ট সাইজ:

মৃত্যু গুজবের মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশে বার্তা দিয়েছেন। সোমবার ইরানের জনগণকে আসন্ন নওরোজ উৎসবের শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর ভেরিফায়েড এক্স একাউন্টে এ বিষয়ক ভিডিও পোস্ট করেছেন তিনি। বলেছেন, সাহসী ইরানের জনগণকে, প্রতি বছরের মতো এবারও আমি আপনাদের ছুটির মৌসুমের শুভেচ্ছা জানাই, যা শুরু হচ্ছে ‘আলোর উৎসব’ দিয়ে। এখানে তিনি চাহারশানবে সুরি উৎসবের কথা উল্লেখ করেন, যা আলো ও আগুনের এক প্রাচীন ইরানি উৎসব এবং বুধবার উদযাপিত হয়। তিনি আরও বলেন, এই উৎসব ইরানি জনগণের সেই চিরন্তন বিশ্বাসের প্রতীক- আলো অন্ধকারকে জয় করবে, আর ভালো মন্দকে পরাজিত করবে। তিনি এই বক্তব্য ইংরেজিতে দেন, যার সঙ্গে ফারসি সাবটাইটেল ছিল। নেতানিয়াহু বলেন, এ বছর এ উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। আমি এই সুযোগে আপনাদের একটি আনন্দময় নওরোজ কামনা করছি- একটি স্বাধীনতার বছর, সবার জন্য নতুন আশার সূচনা। এই নওরোজ উৎসবটি শুক্রবার উদযাপিত হবে। উল্লেখ্য, এর আগে তার মৃত্যুকে কেন্দ্র করে নানা গুজব ছড়ায়। নানা ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশ হয়। তাতে তিনি যে মারা গেছেন, এমন কিছু লক্ষণ প্রকাশ করা হয়।

প্রথমে এক সপ্তাহের মতো সময় টেলিভিশন, ভিডিওতে তার অনুপস্থিত। তারপর তার কথিত ৬ আঙ্গুলের ভিডিও। আরও পরে ইসরাইলের রাস্তায় একটি ছোট কফিশপে কফি পানের ভিডিও। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বানানো হয়েছে বলে অনেক বিশ্লেষণে বলা হয়। কিন্তু সর্বশেষ ইরানের জনগণের উদ্দেশে বার্তা দিয়ে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তার একাউন্টে তা নিয়ে এ পর্যন্ত কোনো বিতর্ক পাওয়া যায়নি।

MD Khan

২ মাস আগে

গণহত্যাকারী, শিশু হত্যাকারী আবার শুভেচ্ছা জানায় ! ধিক্কার জানাই।

মন্তব্য করুন