মিনাব স্কুলে হামলা জবাবদিহি দাবি রাশিয়ার

মিনাব স্কুলে হামলা জবাবদিহি দাবি রাশিয়ার

ফন্ট সাইজ:

ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, যুদ্ধ শুরুর দিন ২৮শে ফেব্রুয়ারি মিনাব স্কুলে হামলার জন্য দায়ী ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে হবে। ওই হামলায় কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন। এর বেশির ভাগই মেয়ে শিশু। বার্তা সংস্থা তাসনিম বলেছে- জালালি বলেন, যে এই আগ্রাসী যুদ্ধ শুরু করেছে, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এর ফলে হওয়া সব ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেয়ার বাধ্যবাধকতা তার রয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ ইরানের মেয়েদের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তাতে নিহতদের বেশির ভাগই ছিল স্কুলছাত্রী। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্কুলটিতে সম্ভবত যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। তবে ঠিক কী পরিস্থিতিতে এটি ঘটেছে, তা এখনো তদন্তাধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন