অভয়নগরে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

অভয়নগরে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার সকালে উপজেলার কাপাশহাটী গ্রামে এ ঘটনা ঘটে। আটক আবির কাপাশহাটী গ্রামের আলী হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরীকে তার নিজ ঘরের ভেতর একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আলী হোসেনের ছেলে আবির। পরে ভুক্তভোগী কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসলে আবির পালানোর চেষ্টা করলে এ সময় তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়। ধর্ষণের দায় স্বীকার করে অভিযুক্ত আবির বলেন-কিছুদিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওই মেয়ের বাবা আমাকে মারধর করেছিল। এর জেরে তার মেয়েকে ধর্ষণ করেছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান মানবজমিনকে বলেন- ভুক্তভোগী কিশোরীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন