রংপুরে তিনদিনব্যাপী ‘নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ’ বিভাগীয় সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার নগরীর ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নারী পক্ষের সদস্য সামিয়া আফরিন, কামরুন্নাহার, রিতা দাস। তারা জানান, তিনদিনব্যাপী বিভাগীয় এ সম্মেলনে সহিংসতামুক্ত নারীর জীবন: ব্যক্তিজীবন ও জনপরিসর, প্রতিকার ও প্রতিরোধ, সামাজিক প্রথা ও নারীর জীবন, জীবনের অধিকার নিয়ে আলোচনা, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন উপস্থাপন এবং স্থানীয় পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কৌশল নির্ধারণসহ বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়াও বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলোপ করার দাবির মাধ্যমে তিনদিনের এ বিভাগীয় অধিবেশনটি শেষ হয়। তারা আরও জানান, মাঠ পর্যায়ে নারীদের বেড়ে ওঠার ক্ষেত্রে সামাজিক প্রথা ও মূল্যবোধের নেতিবাচক দিক, ধর্মীয় গোঁড়ামি এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বাধাগ্রস্ত করছে।
এ ছাড়াও এখনো নারীরা সহিংসতার শিকার হচ্ছে। তাই তিনদিনব্যাপী এ সম্মেলনে, এসব সমস্যা মোকাবিলায় যার যার অবস্থান থেকে নিজেদের তৈরি করে নারীদের ওপর সহিংসতা প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখা, স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করাসহ বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়। এ ছাড়াও বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলোপ করার দাবির মাধ্যমে তিনদিনের এ বিভাগীয় অধিবেশনটি শেষ হয়।
