বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে বিএ অনার্স সম্পন্ন করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুর মুজিব রহমান। অনার্সে ৬৭% নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি তিনি প্রফেসর স্টিফেন টাকারের তত্ত্বাবধানে বিএ প্রজেক্ট ও বিএ গ্রুপ প্রজেক্টের জন্য বিশ্ববিদ্যালয় থেকে দু'টি স্বতন্ত্র পুরস্কার অর্জন করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুসারে ডিগ্রি প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে প্রো-ভাইস চ্যান্সেলরের বক্তব্য ইংরেজিতে হলেও পরবর্তী আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান পর্বটি প্রাচীন একাডেমিক ঐতিহ্য অনুসারে ল্যাটিন ভাষায় পরিচালিত হয়।
ইতিমধ্যেই লন্ডনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান
জেফরিজ ফাইন্যান্সিয়াল গ্রুপ ইনকর্পোরেটেড-এ পেশাগত কর্মজীবন শুরু করেছেন সাইমুর। অক্সফোর্ডে পড়াকালীন সময়ে তিনি একাধিক প্রফেশনাল ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন—যার মধ্যে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্টার্লিং টেক কোম্পানি ও জেফ্রিজে
একযোগে ডেটা সায়েন্স ও ইনফরমেশন সিকিউরিটি বিভাগে কাজ অন্যতম।
সাইমুর লন্ডনের স্বনামধন্য ‘লন্ডন একাডেমি অব এক্সসেলেন্স’ থেকে পদার্থবিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত এবং রসায়নে এ স্টার অর্জন করে এ লেভেল সম্পন্ন করেন। এ লেভেলে ইপিকিউ-তে তার টপিক ছিল 'টু হোয়াট এক্সটেন্ট ক্যান কোয়ান্টাম কম্পিউটিং এফেক্ট দ্য
ওয়ার্ল্ড, ইকোনোমিক্যালি, এনভারমেন্টালি অ্যান্ড সোস্যালি'। যেখানেও তিনি এ স্টার পান।
সাইমুরের বাবা বিলেতের কমিউনিটির পরিচিত মুখ বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান—যিনি যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কলেজে শিক্ষকতার পাশাপাশি বাথ ইউনিভার্সিটি ও নটিংহাম ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি-এনএসডিএ)-এর সদস্য (গ্রেড-২) পদে নিয়োগ পেয়েছেন। সাইমুরের মা সাবিনা ইয়াসমীন বখত রসায়নে গ্রাজুয়েট সম্পন্ন করে ইউকে সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছেন ।
উল্লেখ্য, গত বছর সাইমুর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বিবাহ অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য সাফল্য
আরিফ মাহফুজ, যুক্তরাজ্য থেকে
প্রবাস
৫৪ মিনিট আগে
২৭ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ১১ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
