নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আমির হামজা (তাসকিন) নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমির হামজা ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে। জানা যায়, দুপুরে শিশুটির মা তাকে বাড়ির উঠানে রেখে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে চলে যায়।
জোহরের নামাজ শেষে শিশুটির চাচাতো ভাই মাহফুজুল হক বেলা ১টা ৫০ মিনিটের দিকে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
