মৌলভীবাজারে ছাত্র মজলিসের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ফন্ট সাইজ:

বাংলাদেশ ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকালে শহরের একটি রেস্টেুরেন্টের হল রুমে সংগঠনের জেলা সভাপতি মাজহারুল ইসলাম শাফির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাদি আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও নৈতিক সমাজ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাম্মাদ বিল্লাহ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শাহ মিসবাহ। বক্তব্য রাখেন জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক শেখ মুজাহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক এহসান আহমদ, ফেদায়ে ইসলাম (রহ.) জোন শাখার দায়িত্বশীল নাসির উদ্দিন সাদী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহমান জামি, সদস্য ময়নুল ইসলাম, শহর শাখার দায়িত্বশীল আবিদুর রহমান, সদর শাখার দায়িত্বশীল মুস্তফা জামান তায়েফ, কমলগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল মারুফ আহমদ, কুলাউড়া উপজেলা শাখার দায়িত্বশীল তানজিম আহমদ, শমসেরনগর সাংগঠনিক শাখার দায়িত্বশীল রেদুয়ান ইসলাম সহ বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।