কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনীত হলেন সবুজ

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনীত হলেন সবুজ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের মো. কামরুদ্দিন মনোনীত হয়েছেন। সমপ্রতি কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন সিজেকেএস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আয়োজিত সিজেকেএস অ্যাডহক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১.৬-এর আলোকে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মো. কামরুদ্দিনের নাম প্রেরণ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মো. কামরুদ্দিন সদস্যপদ প্রাপ্তি ও পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রিদওয়ানুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার বলেন, উপজেলা ক্রীড়া সংস্থায় কামরুদ্দিন সবুজের উপস্থিতি ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। নিজের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।