শিবগঞ্জে শিশু পাচারকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে শিশু পাচারকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ করে পাচারের চেষ্টার ঘটনার মূলহোতা আওয়ামী লীগের দোসর আবুল কালাম আজাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গতকাল সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- অপহরণের শিকার ১১ মাস বয়সী শিশু নাফিসের পিতা রুবেল আলী, ওয়াসিম আলী, হাবিবুর রহমান, মো. আবুল কাশেম, মোসা. মরিয়ম বেগম, মোসা. তোহিদা বেগম সহ অনেকে।

বক্তারা বলেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে বেপরোয়া হয়ে গুম, খুন, মাদক, অস্ত্র ও মামলা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। সে সময় আওয়ামী লীগের নেতা হওয়ার সুবাদে এসব অপকর্ম করতো। শুধু তাই নয়, ২০১৭ সালে শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের একই পরিবারের দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিমকে পরিকল্পিতভাবে অপহরণে করার পর প্রশাসনকে দিয়ে ঈগল হান্ট নামে একটি হত্যাযজ্ঞ অভিযানে হত্যা করে। এরই ধারাবাহিকতায় রুবেলের শিশু সন্তান ১১ মাস বয়সী নাফিসকে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করে। কিন্তু বর্তমান প্রশাসনের তৎপরতার কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়।

বক্তারা বলেন, এই অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হলেও আবুল কালাম আজাদ এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমরা কালাম সহ অপহরণের সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করছি।