নেত্রকোণার কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কেন্দুয়া পাবলিক হলে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ শাফি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথির বক্তব্যে হিলালী বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে ইংরেজি ভাষায় দক্ষতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে তিনি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে “রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম” চালু করা হয়েছে।
তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করার পাশাপাশি এই কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহ, ময়মনসিংহ ব্রিটিশ একাডেমির পরিচালক সামিউল আলম, কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম কবি মোমেন এইচসহ আরও অনেকেই।
