ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের দংশনে লিপি আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঘুমের মধ্যে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে দংশন করে। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ। মৃত লিপি উপজেলার তালডাঙ্গী গ্রামের শরিফের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে খাওয়া শেষ করে লিপি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি বুঝতে না পারায় সঠিক সময়ে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হরিপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
