সুনামগঞ্জে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ

সুনামগঞ্জে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ কৃষক দলের কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ পিটিআই সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সদস্য শেরে নুর আলী, সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জুয়েল মিয়া, পিটিআই সুনামগঞ্জের সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, সুনামগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আকবর আলী, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আকুল আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, পৌর কৃষক দলের আহ্বায়ক রুমেন আহমদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল এবং পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। বক্তারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন