কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের বাবাকে ছয় মাসের কারাদণ্ড

কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের বাবাকে ছয় মাসের কারাদণ্ড

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মুনসুরপুর গ্রামে কনের বাবার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

মুনসুরপুর গ্রামের রাকিব হোসেনের কন্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত মসলিন কটন মিল্‌স উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারের সঙ্গে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজউদ্দিনের পুত্র আরিফ মিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়। জন্মনিবন্ধন অনুযায়ী কনের জন্মতারিখ ১২/১০/২০১৪ হলেও নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০/১০/২০০৭ করা হয়। শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন এবং বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় কনের বাবা রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন