আমতলীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৭

ফন্ট সাইজ:

বরগুনার আমতলীতে পরকীয়ার জেরে সুপ্রিয়া হালদার (৩২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী অজয় হাওলাদারের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃতদেহ ফেলে রেখে পালিয়েছেন শ্বশুরবাড়ির স্বজনরা। এ ঘটনায় নিহতের মা দিপালী রানী বাদী হয়ে ওই রাতেই স্বামী অজয়, শাশুড়ীসহ ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার পর স্বামী অজয় ও বোন রমাকে গ্রেপ্তার করেছ পুলিশ। পরে রমাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সুপ্রিয়া দুই সন্তানের জননী।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মা বলেন, মেয়েকে পরকীয়ার জেরে হত্যা করেছে তার স্বামী ও স্বজনরা। আমরা এর বিচার চাই। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। স্বামী ও বোনকে গ্রেপ্তার করা হয়েছে। বোন রমাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আাসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন