বেরোবি’র ট্রেজারার হলেন ড. আবু হানিফ সরকার

বেরোবি’র ট্রেজারার হলেন ড. আবু হানিফ সরকার

ফন্ট সাইজ:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ট্রেজারার (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেরোবি’র ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া, যেটি আগে হবে, ততদিন তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগকালীন সময়ে তিনি ট্রেজারার পদের নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী ট্রেজারারের নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন