জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে তিন মাসের কারাদণ্ড

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে পৌরসভার স্লুইস গেট এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ওই যুবক হলেন, জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার আব্দুল তাহিদের ছেলে আব্দুল জিহাদ (২১)। অভিযানে ওই মাদকসেবীর নিকট থেকে দু’টি ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিলসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এ বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তকে শনিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন