ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের প্রায় ৩ দিন পর কংস নদ থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধ আছির উদ্দিন (৮৫)’র মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৩৩ ঘণ্টা ধরে নদে নিখোঁজ থাকার পর গোয়াতলার ইজারাপাড়া এলাকায় তার মরদেহ পাওয়া গেছে। এর আগে গত বুধবার রাত ৯টার দিকে অজুু করতে গিয়ে পা পিছলে নদের তীব্র স্রোতে ভেসে যান তিনি।
নিখোঁজের পর স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন এলাকার লোকজন। পরে বৃহস্পতিবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেও ব্যর্থ হয়। পরে শুক্রবার সকাল ৭টায় তার লাশ খুঁজে পায় স্বজনরা।
