দুধ দিয়ে গোসল করে জামায়াতের রাজনীতি থেকে বিদায় নিলেন দেলোয়ার

এমপি’র ভিডিও কাণ্ড

দুধ দিয়ে গোসল করে জামায়াতের রাজনীতি থেকে বিদায় নিলেন দেলোয়ার

ফন্ট সাইজ:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াত থেকে সদ্য বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগে ক্ষুব্ধ হয়ে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দেলোয়ার হোসেন নামের এক স্থানীয় জামায়াত নেতা। আধামণ দুধ দিয়ে গোসল করে দলীয় সম্পর্কের ইতি টেনেছেন তিনি। গতকাল শ্যামনগরের নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিণাগাড়ী গ্রামের বাসিন্দা মো. মুনসুর সরদারের ছেলে মো. দেলোয়ার হোসেন এতদিন জামায়াতে ইসলামীর নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বায়তুল মাল (অর্থ) সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পক্ষে নির্বাচনের সময় মাঠে কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু সমপ্রতি ভিডিও কাণ্ডে গাজী নজরুলকে বহিষ্কার করা হলেও দেলোয়ার মানসিক কষ্টে ভোগেন। এরই প্রেক্ষিতে তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন এবং আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন