নতুন নয়, যুক্তরাষ্ট্র আগের শুল্ক পুনঃস্থাপন করেছে,বাণিজ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি দাবি করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন- যুক্তরাষ্ট্র আগের শুল্কই নতুন করে পুনঃস্থাপন করেছে। তিনি শুক্রবার দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন- যুক্তরাষ্ট্রে যে শুল্ক আরোপ করেছিল, তা আইনি বাধ্যবাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে এটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। আগের শুল্ক মেয়াদোত্তীর্ণ হলে নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, পুনঃস্থাপন বলা যায়।

তিনি বলেন, রাত ১২টার পরেও আগের শুল্কই থাকবে। তবে তা ভিন্ন নামে থাকবে। অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন- বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে তেলের দাম বাড়ানোর এই মুহূর্তে পরিকল্পনা নেই সরকারের। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সংসদ সস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ প্রশাসনের নানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন