হারের একদিন পর যুক্তরাষ্ট্রকে শুভ কামনা জানিয়ে আলোচনায় ট্রাম্প

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনই মাঠে নামে যুক্তরাষ্ট্র। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মার্কিনীদের হার ২৯ রানে। এর একদিন পর রোববার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুভকামনা পেলো তারা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ রোববার রাতে ট্রাম্প লেখেন, ‘আমি মাত্রই জানতে পারলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে। আমি টিম ইউএসএ-কে শুভ কামনা জানাই। আমাদের খুব শক্তিশালী একটি দল আছে। আমেরিকা তোমাদের জন্য উল্লাস করছে।’ এর প্রায় ২৪ ঘন্টা আগে মুম্বাইয়ে নিজেদের প্রথম ম্যাচে হার নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের। পোস্টে দলের স্কোয়াডের একটি ছবিও সংযুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এ পোস্ট ঘিরেই যত আলোচনা-সমালোচনা ক্রিকেটপাড়ায়। বিশ্বকাপ ম্যাচ খেলার ২৪ ঘন্টা পর কেনো জানতে পারলেন ট্রাম্প, এমন প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।
অবশ্য ভারতের কাছে সহজেই হার মেনে নেয়নি যুক্তরাষ্ট্র।

বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে স্বাগতিকদের ৭৭ রানেই ৬ উইকেট তুলে নেয় তারা। তবে শেষ পর্যন্ত অধিনায়ক অধিনায়ক সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে ১৬১ রানের সংগ্রহ পায় ভারত। রান তাড়ায় নেমে মিডল অর্ডারের অবদানে অনেকটা কাছে গিয়েও, ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র।
সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে আজ কলম্বোর এসএসসিতে পাকিস্তানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন