খামেনির দাফন অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী

খামেনির দাফন অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনির দাফন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়াদিল্লিকে এ ব্যপারে আমন্ত্রণ পাঠিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। ভারত ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, রাশিয়া, চীনসহ আরও কয়েকটি রাষ্ট্রকেও আমন্ত্রণ জানিয়েছে তেহরান।
গত ফেব্রুয়ারিতে খামেনীর মৃত্যুর কয়েকদিন পর ভারত শোকপ্রকাশ করে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লির ইরানি দূতাবাসে গিয়ে সরকারের পক্ষ থেকে শোক বইয়ে স্বাক্ষর করেন। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও একাধিকার ভারতে এসেছেন। ২০২৪ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছিল নয়াদিল্লি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে মোদি ইরান যান কি না, সেটাই দেখার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন