আর্জেন্টিনার ‘মাকড়সা’কে দলে চান স্পেনের কোচ

আর্জেন্টিনার ‘মাকড়সা’কে দলে চান স্পেনের কোচ

ফন্ট সাইজ:

লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। তবে আলজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচে মেসির গোলবন্যা ছাপিয়ে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের নজর কেড়েছেন তরুণ তুর্কি হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ কোচের দাবি, বর্তমান দল গঠনে সুযোগ পেলে তিনি মেসিকে নয়, বরং এই আর্জেন্টাইন স্ট্রাইকারকেই দলে ভেড়াতে পছন্দ করতেন।

সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’-কে দেয়া সাক্ষাৎকারে নিজের পছন্দ খোলাসা করেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘আমার দলের খেলার ধরণ এবং কৌশলের সঙ্গে আলভারেজ দুর্দান্তভাবে মানিয়ে যেত। সে যেকোনো দলের জন্যই অপরিহার্য সম্পদ হতে পারে।’

ইউরোপের বড় ক্লাবগুলোর কাছেও আলভারেজ এখন ‘হটকেক’। বার্সেলোনা প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে। এমনকি রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল অংকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবটি আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজেই অবিচল। যা প্রমাণ করে এই তরুণ স্ট্রাইকারের ওপর তাদের আস্থা কতখানি। বার্সেলোনার মিডফিল্ডার ও স্প্যানিশ দলের অন্যতম সদস্য দানি ওলমো আলভারেজের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘সন্দেহাতীতভাবেই সে এখন বিশ্বের সেরা নাম্বার নাইনদের একজন। মাঠের ভেতরের পারফরম্যান্সের পাশাপাশি মানুষ হিসেবেও সে অসাধারণ।’ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজের উপস্থিতির জানান দিয়েছেন আলভারেজ। যদিও গোল পাননি, কিন্তু তার গতিশীল ফুটবল মাঠের আবহ মুহূর্তেই বদলে দেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন