ইংলিশ উপস্থাপক ও রেডিও জকি মায়া জ্যামা খুল্লামখুল্লা হিসেবে ব্যাপক পরিচিত। তিনি নিজের অসাধারণ শারীরিক ফিটনেস প্রদর্শনের জন্য বিশেষভাবে সবাই তাকে চেনেন। তার সঙ্গে যোগ রোববার ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি পোস্ট করেছেন। এতে ব্যাপক আলোচনা, সমালোচনা হচ্ছে। এসব ছবিতে তাকে ছুটির সময়ের বিভিন্ন মুহূর্ত ও সুইমওয়্যার পরা অবস্থায় দেখা যায়। ‘লাভ আইল্যান্ড’ অনুষ্ঠানের এই উপস্থাপক বর্তমানে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন এবং সেখানকার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। সর্বশেষ পোস্টে তাকে একটি ছোট স্ট্রিং বিকিনি পরা দেখা যায়।
সঙ্গে ছিল নিচু কোমরের বটমস। তাতে তার ভ্রমণকালীন রিল্যাক্সড ছুটির লুক ফুটে ওঠে। তিনি একই বিকিনি পরা একটি ভিডিও-ও আগে শেয়ার করেছিলেন, যেখানে তার চুল সোজা করা অবস্থায় ছিল। মায়ার এই পোস্টগুলো এমন সময় এসেছে যখন তিনি ফুটবলার রুবেন দিয়াস (২৯)-এর সঙ্গে সম্পর্ক ছেদের বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন। তিনি বলেন, আমি এমন একজন মানুষ, যে হয় পুরোটা দেয়, না হলে একেবারেই না। আমি প্রকাশ্যে ভালোবাসি, অথবা একদমই না।
মায়া আরও বলেন, সম্পর্ক শেষ হলে সেটি মেনে নেয়া তার দীর্ঘদিনের সিদ্ধান্ত এবং তিনি ব্যক্তিগত জীবন নিয়ে জনমতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন না। সম্প্রতি তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে গলফ কার্টে ঘুরতে দেখা যায় এবং তিনি একটি গান গাইছিলেন।
তাদের বিচ্ছেদের পর রুবেনের বিরুদ্ধে কিছু ইনফ্লুয়েন্সারের সঙ্গে অনলাইন যোগাযোগের অভিযোগ উঠেছিল, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড় বলেন, তিনি কখনও মায়ার সঙ্গে প্রতারণা করেননি এবং তাদের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ছিল। তিনি আরও বলেন, সম্পর্ক ভাঙার পেছনের কারণ ব্যক্তিগত এবং তা তাদের মধ্যেই সীমাবদ্ধ। রুবেন জানান, ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া তথ্য ছড়ানো ঠিক নয় এবং মানুষকে সম্মান করা উচিত। কারণ প্রতিটি সম্পর্ক শেষ হওয়ার মানেই প্রতারণা নয়।
