লেবাননের স্বতন্ত্র রাজনীতিবিদ পাওলা ইয়াকুবিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ব্যাহত করার জন্য ইসরাইল সর্বোচ্চ চেষ্টা চালাবে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করি এটি ‘বোঝাপড়ার স্মারক’ থেকে ‘ভুল বোঝাপড়ার স্মারক’-এ পরিণত হবে না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এটি এখন স্পষ্ট যে এখানে অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে। এটি অত্যন্ত ভঙ্গুর একটি সমঝোতা, এবং আমার মনে হয় ইসরাইল এটিকে নস্যাৎ করার চেষ্টা করছে।
লেবাননের এই রাজনীতিবিদ বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের সময় এটি স্পষ্ট হয়েছে যে হিজবুল্লাহ ইরানি শাসনব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
তিনি বলেছেন, হিজবুল্লাহ লেবাননের স্বার্থে নয়, বরং ইরানের জন্য লড়েছেৃ এটি ইসরাইলের জন্য খারাপ খবর, এবং আজকের পরিস্থিতিতে সেটার প্রতিক্রিয়া স্পষ্টভাবে শোনা যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি ঘোষিত হওয়ার পর লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, আমাদের ভূমি থেকে ইসরাইলিদের সম্পূর্ণ প্রত্যাহার এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে আমরা প্রচেষ্টা দ্বিগুণ করব।
অন্যদিকে ইসরাইল স্পষ্ট করে বলেছে, তারা লেবাননে তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে কোনোভাবেই সেনা প্রত্যাহার করবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

মো তোহিদুল ইসলাম
৩ দিন আগেআমি আপনার কথায় একমত