‘ইসরাইল ২ ঘন্টাও টিকে থাকতে পারতো না’

নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

‘ইসরাইল ২ ঘন্টাও টিকে থাকতে পারতো না’

ফন্ট সাইজ:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে মনোক্ষুন্ন আবারও তার ইঙ্গিত দিলেন। তিনি ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা দেয়ার পর নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, লেবাননের ওপর নেতানিয়াহুর ধারাবাহিক হামলা প্রায় চূড়ান্ত চুক্তিটিকেই ভেস্তে দিতে বসেছিল। ইরানের সঙ্গে তিনি যখন বার বার চুক্তির খুব কাছাকাছি বলে ঘোষণা দেন, ঠিক তার আগে বা পরে অথবা সেই সময়ে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ তীব্র করে নেতানিয়াহু। এছাড়া ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে আনার অভিযোগ তো নেতানিয়াহুর বিরুদ্ধে আছেই। এ জন্য ট্রাম্পকে কম হ্যাপা পোহাতে হয়নি।

তার জনপ্রিয়তা একেবারে কমে গেছে। তিনিও হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন। বার বার তিনি ইরানে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুকে। কিন্তু অনেক ক্ষেত্রেই তার কথায় পাত্তা দেননি নেতানিয়াহু। এ জন্য তাকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি খুবই কঠিন একজন মানুষ। আর সত্যি কথা বলতে কী, আমরা যা করেছি তার জন্য তার যুক্তরাষ্ট্রের প্রতি খুব কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।

একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষ যদি চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জোর দিয়ে দাবি করেছেন যে ইরানের ওপর চালানো ক্ষেপণাস্ত্র ও বোমা হামলাই তেহরানকে চুক্তিতে রাজি হতে বাধ্য করেছে। ট্রাম্প বলেন, তারা তৃতীয় হামলাটি চায়নি। তারা বেঁচে থাকার বিষয়টিকে গুরুত্ব দেয়। তিনি আরও বলেন, মূল কথা হলো, আমরা যে হামলাগুলো চালিয়েছিলাম, সেগুলো এই চুক্তি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলেছে। অত্যন্ত বড় প্রভাব ফেলেছে।

Md.Mizanur Rahman,Shaheen

৪ ঘন্টা আগে

ইজরায়েল এখনো টিকবে না শুধু আমেরিকা পিছন থেকে সরে গেলেই হল

নজরুল ইসলাম

৬ ঘন্টা আগে

হরুন ঠিক বলেছেন

মোঃ হারুনুর রশিদ

৮ ঘন্টা আগে

ইজরায়েল এখনো টিকবে না শুধু আমেরিকা পিছন থেকে সরে গেলেই হল

মন্তব্য করুন