পূর্বাচলে কিশোরকে বলাৎকারের অভিযোগে আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

পূর্বাচলে কিশোরকে বলাৎকারের অভিযোগে আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

ফন্ট সাইজ:

রূপগঞ্জের পূর্বাচলে একটি রেস্টুরেন্টের কর্মচারী কিশোরকে বলাৎকারের অভিযোগে রিয়াজ উদ্দিন (৫৪) নামে একটি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার দুপুরে পূর্বাচল নতুন শহরের ১১ নম্বর সেক্টরের লেকপাড় এলাকায় অবস্থিত ম্যাজিক রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। আটক রিয়াজ উদ্দিন রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকার ওহাব আলীর ছেলে। তিনি বেসরকারি আইটি প্রতিষ্ঠান ‘আইটি ভিশন টেকনোলজি’-তে প্রোডাক্ট ম্যানেজার পদে কর্মরত বলে জানা গেছে। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, রিয়াজ উদ্দিন পূর্বাচল এলাকায় নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম করতে আসতেন। রোববার সকালে তিনি ম্যাজিক রেস্টুরেন্টে গেলে সেখানে কর্মরত ১৩ বছর বয়সী এক কিশোরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বলাৎকার করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম আরও জানান, ভুক্তভোগী কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন