বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার। ওই বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োকেমিস্ট্রি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী।

রোববার বিকালে নৌ-পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হলে বসিলা পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সঙ্গে একটি আইডি কার্ড পাওয়া গেছে।

কার্ডে দেখা যায়, ওই যুবকের নাম দ্বীপ মজুমদার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োকেমিস্ট্রি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী। তার আইডি নম্বর ২০২১২৬৫৪৪০৩৫। তিনি শহীদ রফিক জব্বার হলের শিক্ষার্থী। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন