বিদায় নিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত গাছ ‘মেজর ওক’

বিদায় নিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত গাছ ‘মেজর ওক’

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের বিখ্যাত শেরউড ফরেস্টে অবস্থিত এবং রবিন হুডের লোকগাঁথার সাথে জড়িয়ে থাকা এক হাজার বছরের প্রাচীন গাছ ‘মেজর ওক’ মারা গেছে। ইউরোপের অন্যতম পুরনো ও বৃহত্তম এই ওক গাছটি জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোর তীব্র দাবদাহ ও অনাবৃষ্টির ধকল নিতে সক্ষম হয়নি। গাছটিতে এই গ্রীষ্মে কোনো নতুন পাতা গজায়নি। ১১ মিটার বেড় এবং ২৮ মিটার বিস্তৃত চাঁদোয়ার এই মহীরুহটি দেখতে প্রতি বছর প্রায় সাড়ে তিন লাখ দর্শনার্থী শেরউড ফরেস্টে যেতেন।

লোককথা অনুযায়ী, অত্যাচারী শেরিফের হাত থেকে বাঁচতে রবিনহুড ও তার দলবল এই গাছের কোটরেই আশ্রয় নিয়েছিলেন। ১৯০৪ সাল থেকে গাছটির বিশাল ডালপালা ধরে রাখতে কৃত্রিম খুঁটি ও লোহার শিকল ব্যবহার করা হচ্ছিল। তবে বিশেষজ্ঞদের মতে, এই কৃত্রিম ব্যবস্থার কারণে গাছটি তার কাণ্ড থেকে ওপরের ডালে পানি পৌঁছাতে অতিরিক্ত চাপের সম্মুখীন হয়, যা শেষ পর্যন্ত তার শিকড়কে দুর্বল ও পুষ্টিহীন করে তোলে।

গাছটি পুরোপুরি প্রাণহীন হয়ে পড়লেও বন কর্তৃপক্ষ (আরএসপিবি) জানিয়েছে, এটিকে কেটে ফেলা হবে না। বনের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের স্বার্থে মৃত অবস্থাতেই গাছটিকে রেখে দেয়া হবে, কারণ অরণ্যের বহু প্রজাতির ক্ষুদ্র প্রাণী ও কীটপতঙ্গ বেঁচে থাকার জন্য এই মৃত কাঠের ওপর নির্ভরশীল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন