নেত্রকোণায় পৃথকস্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে কেন্দুয়া উপজেলার শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। অপরদিকে জেলার মদন উপজেলায় রাজিব (২৪) নামে এক ইটভাটা শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে এসব ঘটনা ঘটে। নিহত শামসুল হুদা উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে ও আশরাফুল ইসলাম ডাউকি বেদেনার ছেলে। এছাড়া রাজিব কাইটাল গ্রামের সোনালী মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে শামসুল মাছ ধরতে গ্রামের পাশের মোড়াইল বিলে যান। পরে সকালে হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, আশরাফুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে নিহত হয়েছেন। অপরদিকে রাজিব ইটভাটা শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার ভোরে বৃষ্টিতে বাড়ির পাশে মাছের বাইর (মাছ ধরার জন্য বাশের বেত দিয়ে তৈরি এক ধরনের বিশেষ ফাঁদ) তুলতে গেলে মৃত্যু হয়। কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু
নেত্রকোণা সংবাদদাতা
অনলাইন
১ ঘন্টা আগে
১৮ জুন (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
